News আবু সাঈদ হত্যা রায়, দুই পুলিশকে মৃত্যুদণ্ড

আবু সাঈদ হত্যা রায়, দুই পুলিশকে মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার

আবু সাঈদ হত্যা মামলা

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা বর্তমানে গ্রেপ্তার অবস্থায় আছেন। এই মামলায় মোট ৩০ জন আসামির মধ্যে ছয়জন গ্রেপ্তার, বাকি ২৪ জন পলাতক রয়েছেন। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্র সংগঠনের নেতারাও আছেন।

২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু সাঈদ। দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা অবস্থায় পুলিশের গুলিতে তার মৃত্যু দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয় এবং আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে অবশেষে এ মামলার রায় ঘোষণা করল ট্রাইব্যুনাল।

সোশ্যাল শেয়ার