News ইরান যুদ্ধে পাকিস্তানের কূটনীতি, চাপে ভারত

ইরান যুদ্ধে পাকিস্তানের কূটনীতি, চাপে ভারত

সোশ্যাল শেয়ার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মধ্যপ্রাচ্যের চলমান ইরান যুদ্ধ ঘিরে নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তানের কূটনৈতিক ভূমিকা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করতে দ্রুত এগিয়ে গেছে ইসলামাবাদ। ইতোমধ্যে তারা একটি শান্তি প্রস্তাব তেহরানে পৌঁছে দিয়েছে এবং আলোচনার উদ্যোগ নিয়েছে। এমন তৎপরতা সাধারণত খুব কমই দেখা যায় বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে, এই পরিস্থিতিতে অস্বস্তিতে পড়েছে ভারত। কারণ, যুদ্ধরত দেশগুলোর সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও দিল্লি সক্রিয়ভাবে মধ্যস্থতায় এগোয়নি।

ভারতের কৌশলগত মহলে এখন প্রশ্ন উঠছে—এই সুযোগ কি হাতছাড়া হলো? তবে অনেক বিশেষজ্ঞ মনে করছেন, আমন্ত্রণ ছাড়া মধ্যস্থতায় যাওয়ার ঝুঁকি রয়েছে। তাই ভারত নীরব কূটনীতির পথেই এগোচ্ছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের এই তৎপরতা দীর্ঘমেয়াদে কতটা কার্যকর হবে, তা এখনই বলা কঠিন। কারণ, পারস্পরিক অবিশ্বাসের কারণে সরাসরি আলোচনায় তাদের ভূমিকা সীমিতও হতে পারে। তবে এই কূটনৈতিক দৌড় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে—এটাই এখন সবচেয়ে বড় বাস্তবতা।

সোশ্যাল শেয়ার