News ইরান যুদ্ধ: ট্রাম্প-নেতানিয়াহুর বিপরীতমুখী অবস্থান

ইরান যুদ্ধ: ট্রাম্প-নেতানিয়াহুর বিপরীতমুখী অবস্থান

সোশ্যাল শেয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইরান যুদ্ধের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। বুধবার পৃথক বিবৃতিতে এই দ্বিধাবিভক্ত অবস্থার চিত্র ফুটে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, তেহরানের সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তারা সামরিক অভিযান শেষ করতে পারে। অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী জানিয়েছেন, অভিযান এখনই শেষ হবে না এবং তারা ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থা দমন করতে তৎপরতা অব্যাহত রাখবে।

ট্রাম্প এই যুদ্ধ থেকে বের হওয়ার পরিকল্পনা প্রকাশ করেছেন, যেখানে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার দায়িত্ব ব্যবহারকারী দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। নেতানিয়াহু তার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন, অভিযানের মাধ্যমে মধ্যপ্রাচ্যের চেহারা বদলানো হয়েছে বলে দাবি করেছেন। এর ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন অনিশ্চয়তায় পড়েছে। বিশেষ করে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারের ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

সোশ্যাল শেয়ার