News ঈদে তিন মন্ত্রীর বার্তা, উন্নয়ন ও সহযোগিতার আহ্বান

ঈদে তিন মন্ত্রীর বার্তা, উন্নয়ন ও সহযোগিতার আহ্বান

সোশ্যাল শেয়ার

ঈদে উন্নয়ন বার্তা

ঈদের দিন তিন মন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে উন্নয়ন, মুক্ত পরিবেশ ও আন্তর্জাতিক সহযোগিতার বার্তা। কুমিল্লায় ঈদের নামাজ শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দায়িত্ব নেওয়ার পর অল্প সময়েই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছে সরকার। তিনি জানান, টেকসই উন্নয়নের লক্ষ্যে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

অন্যদিকে লালমনিরহাটে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ফ্যাসিবাদ পতনের পর এবারের ঈদ মানুষের কাছে বেশি আনন্দের। মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাওয়ায় সাধারণ মানুষের স্বস্তি বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বৈশ্বিক প্রতারণা দমন এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। তিনি জানান, ডিজিটাল প্রযুক্তির বিস্তারে প্রতারণা আন্তর্জাতিক রূপ নিয়েছে, তাই সমন্বিত উদ্যোগ ছাড়া সমাধান সম্ভব নয়। তিন মন্ত্রীই ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের কাজে অংশ নেওয়ার আহ্বান জানান।

সোশ্যাল শেয়ার