News ক্যাঙ্গারু কোর্ট’ মানে আসলে কী? কোথা হতে এলো এই নাম

ক্যাঙ্গারু কোর্ট’ মানে আসলে কী? কোথা হতে এলো এই নাম

সোশ্যাল শেয়ার

প্রতিকী ছবি

রাজনৈতিক বা বিতর্কিত বিচার নিয়ে আলোচনায় প্রায়ই শোনা যায় ‘ক্যাঙ্গারু কোর্ট’ শব্দটি। যেসব বিচার অন্যায্য বা পক্ষপাতদুষ্ট মনে হয়, সেগুলোকে বোঝাতেই এ শব্দ ব্যবহৃত হয়। কিন্তু আসলে ‘ক্যাঙ্গারু কোর্ট’ মানে কী?

 

সহজভাবে বলতে গেলে, ক্যাঙ্গারু কোর্ট হলো এমন এক স্বঘোষিত বা অনানুষ্ঠানিক আদালত, যেখানে আইনি প্রক্রিয়া মানা হয় না এবং বিচারের নামে চলে নিছক প্রহসন। এখানে অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় না, বিচারকেরা থাকেন পক্ষপাতদুষ্ট, আর রায়ও সাধারণত আগে থেকেই নির্ধারিত থাকে। এমন আদালতের বৈশিষ্ট্য—পূর্বনির্ধারিত সিদ্ধান্ত, তাড়াহুড়ো করে রায় ঘোষণা, এবং ন্যায়বিচারের সম্পূর্ণ অনুপস্থিতি।

 

‘ক্যাঙ্গারু কোর্ট’ শব্দটির উৎপত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ জানায়, এটি অস্ট্রেলিয়া নয়, বরং উনিশ শতকের আমেরিকা থেকে এসেছে। এক জনপ্রিয় তত্ত্ব বলছে, সেই সময়ের ভ্রাম্যমাণ বিচারকরা শহর থেকে শহরে লাফিয়ে লাফিয়ে বিচার করতেন, ঠিক ক্যাঙ্গারুর মতো—সেখান থেকেই নামটি। আরেক মতে, ১৮৪৮ সালের ক্যালিফোর্নিয়া গোল্ড রাশের সময় খনি-দখল সংক্রান্ত বিরোধ দ্রুত মেটাতে যে অস্থায়ী আদালত বসানো হতো, সেগুলোকেই বলা হতো ‘ক্যাঙ্গারু কোর্ট’।

 

অর্থাৎ, আজও যখন কোনো বিচার প্রক্রিয়ায় ন্যায়বিচার হারিয়ে যায়, তখনই মানুষ মনে করে—সেখানে চলছে এক ‘ক্যাঙ্গারু কোর্ট’।

সোশ্যাল শেয়ার