News ক্ষমতায় বিএনপি, প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্ষমতায় বিএনপি, প্রধানমন্ত্রী তারেক রহমান

সোশ্যাল শেয়ার

তারেক রহমান

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটে জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায় তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

নতুন মন্ত্রিসভা হতে পারে ৫০ সদস্যের—২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। ইতোমধ্যে শপথের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে দলীয় শীর্ষ নেতাদের। পূর্ণমন্ত্রীর তালিকায় রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ আরও অনেকে। প্রতিমন্ত্রীর তালিকায় রয়েছেন শামা ওবায়েদ ইসলাম, জোনায়েদ সাকি, ববি হাজ্জাজসহ ২৪ জন। শপথ অনুষ্ঠানে মন্ত্রীদের আনা-নেওয়ার জন্য পাঠানো হয়েছে ৪৯টি গাড়ি। নতুন সরকার, নতুন মন্ত্রিসভা—রাজনীতিতে শুরু হলো নতুন অধ্যায়।

সোশ্যাল শেয়ার