News খালি পায়ে প্রভাতফেরি—আবেগঘন একুশের রাত

খালি পায়ে প্রভাতফেরি—আবেগঘন একুশের রাত

সোশ্যাল শেয়ার

একুশের রাত

জেগে থাকা শহর, নীরব জনস্রোত—একুশের প্রথম প্রহরে আবেগে ভাসল ঢাকা। রাত ১২টার আগেই শাহবাগ, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ভরে ওঠে মানুষের ঢলে। ফুলের দোকানে উপচে পড়া ভিড়—রজনীগন্ধা, গোলাপ আর গাঁদা হাতে সারিবদ্ধ মানুষ এগিয়ে যান কেন্দ্রীয় শহীদ মিনার-এর দিকে।

রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করেন। রাত ১২টা ৮ মিনিটে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পরপরই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয় শহীদ মিনার প্রাঙ্গণ।  খালি পায়ে প্রভাতফেরি, সাদা-কালো পোশাকে শিক্ষার্থীরা, কণ্ঠে ভেসে আসে—আমার ভাইয়ের রক্তে রাঙানো! ভাষার জন্য আত্মদানের সেই ইতিহাস আজও জাগ্রত—নীরব, কিন্তু দৃঢ়। একুশ মানে মাথানত না করা।

সোশ্যাল শেয়ার