News গাছে পেরেক লাগালেই ২০ হাজার টাকা জরিমানা: অধ্যাদেশ জারি

গাছে পেরেক লাগালেই ২০ হাজার টাকা জরিমানা: অধ্যাদেশ জারি

সোশ্যাল শেয়ার

গাছে পেরেক মারা বা ধাতব বস্তু ব্যবহার করে ক্ষতিসাধন করলে এখন থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (৭ জানুয়ারি) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে।

বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কারণে গাছে পেরেক বা ধাতব বস্তু ব্যবহার করা যাবে না। অমান্য করলে আদালত অনধিক ২০ হাজার টাকা জরিমানা করতে পারবেন।গাছ কাটা ও অপসারণ: সরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষা প্রতিষ্ঠান বা গণপরিসরের গাছ কাটার আগে বন সংরক্ষণ কর্মকর্তার পূর্বানুমতি বাধ্যতামূলক। তবে বন অধিদপ্তর কর্তৃক ‘বিপদাপন্ন’ ঘোষিত গাছ কোনোভাবেই কাটা যাবে না।ব্যক্তিগত মালিকানাধীন গাছ: নিজস্ব জমির গাছ কাটার ক্ষেত্রেও নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে।

বন বিভাগ আবেদনের ৩০ দিনের মধ্যে সরেজমিন পরিদর্শন শেষে লিখিত সিদ্ধান্ত জানাবে।অবৈধ গাছ কাটার দণ্ড: অবৈধভাবে গাছ কাটার দায়ে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানার কঠোর বিধান রাখা হয়েছে এই অধ্যাদেশে।পরিবেশ রক্ষায় সরকার এই আইন কঠোরভাবে কার্যকর করার উদ্যোগ নিয়েছে। প্রধান বন সংরক্ষক জেলা পর্যায়ে কর্মকর্তাদের এ বিষয়ে দায়িত্ব প্রদান করবেন।


সোশ্যাল শেয়ার