News সত্য বলায় শাস্তি! গ্যালিলিওর অজানা কাহিনি

সত্য বলায় শাস্তি! গ্যালিলিওর অজানা কাহিনি

সোশ্যাল শেয়ার

আজ ইতিহাসের পাতায় ফিরে দেখা এক বিস্ময়কর নাম—গ্যালিলিও গ্যালিলি। ১৫৬৪ সালের ১৫ ফেব্রুয়ারি ইতালির পিসায় জন্ম নেওয়া এই বিজ্ঞানী বদলে দিয়েছিলেন মানবসভ্যতার চিন্তার দিক। চিকিৎসাবিদ্যা দিয়ে পড়াশোনা শুরু করলেও শেষ পর্যন্ত তিনি ঝুঁকে পড়েন গণিত ও প্রাকৃতিক বিজ্ঞানের দিকে—আর সেখান থেকেই শুরু এক বৈপ্লবিক যাত্রা।

নিজের তৈরি উন্নত দূরবীক্ষণ যন্ত্র দিয়ে তিনি আবিষ্কার করেন চাঁদের গহ্বর, বৃহস্পতির চার উপগ্রহ, সূর্যকলঙ্ক এবং শুক্রের কলা। এসব পর্যবেক্ষণ প্রমাণ করে—পৃথিবী নয়, সূর্যই সৌরজগতের কেন্দ্র। আর এখানেই শুরু হয় সংঘাত। ১৬৩৩ সালে সূর্যকেন্দ্রিক মতবাদ সমর্থনের কারণে রোমান ক্যাথলিক চার্চ তাঁকে দোষী সাব্যস্ত করে।

বাকি জীবন কাটাতে হয় গৃহবন্দি অবস্থায়। জীবনের শেষ দিকে হারান দৃষ্টিশক্তিও। তবু থেমে থাকেননি। ১৬৪২ সালের ৮ জানুয়ারি ইতালির আর্কেত্রিতে তাঁর মৃত্যু হয়। গ্যালিলিওর চিন্তা আজও বিজ্ঞানের ভিত্তি, যুক্তিবাদের সাহস—আর সত্যের পক্ষে দাঁড়ানোর অনন্ত প্রেরণা।

সোশ্যাল শেয়ার