News তদন্তাধীন শিক্ষক কীভাবে ডিউটিতে? প্রশ্ন চাকসুর

তদন্তাধীন শিক্ষক কীভাবে ডিউটিতে? প্রশ্ন চাকসুর

সোশ্যাল শেয়ার

জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যাকে সমর্থন ও শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে অভিযুক্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মাহমুদ রোমানকে আটক করেছে চাকসু নেতারা।শনিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট থেকে তাকে আটক করে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ডিউটি চলাকালে চাকসু নেতাদের আসার খবর পেয়ে তিনি আইন অনুষদ থেকে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।আটক শিক্ষক হাসান মাহমুদ রোমানের বিরুদ্ধে স্বৈরাচারী আমলে শিক্ষার্থীদের ওপর নির্যাতন, গণতান্ত্রিক আন্দোলনে ‘জঙ্গি ট্যাগ’ দিয়ে মামলা, মাদক ও ছাত্রলীগকে পৃষ্ঠপোষকতা করার গুরুতর অভিযোগ রয়েছে।এসব অভিযোগের বিষয়ে বর্তমানে তদন্ত চলমান রয়েছে। চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি প্রশ্ন তুলেছেন— তদন্তাধীন ও পলাতক থাকা সত্ত্বেও কীভাবে তাকে ভর্তি পরীক্ষার দায়িত্ব দেওয়া হলো।

অন্যদিকে, সব অভিযোগ অস্বীকার করে হাসান মাহমুদ রোমান দাবি করেছেন, ‘মব’ সৃষ্টির আশঙ্কায় তিনি হল ত্যাগ করতে চেয়েছিলেন। প্রক্টর হোসেন শহীদ সোহরাওয়ার্দী জানিয়েছেন, শিক্ষক বর্তমানে প্রক্টর অফিসে আছেন এবং প্রশাসন পরবর্তী ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

সোশ্যাল শেয়ার