News চায়ের কাপে ঝড়, টিকে থাকবে তো শিল্প?

চায়ের কাপে ঝড়, টিকে থাকবে তো শিল্প?

সোশ্যাল শেয়ার

চাশ্রমিক

টিকে থাকার লড়াইয়ে নেমেছে বাংলাদেশের দেড় শতাব্দীর ঐতিহ্যবাহী চা শিল্প। উৎপাদন খরচ লাগামছাড়া বৃদ্ধি, নিলামে দরপতন, শ্রমিক মজুরি বৃদ্ধি আর ব্যাংক ঋণের কড়াকড়িতে গভীর সংকটে পড়েছে খাতটি। ২০২৪ সালে কেজি প্রতি চায়ের উৎপাদন খরচ প্রায় ২৬০ টাকা, অথচ নিলামে গড় বিক্রি মাত্র ২০৩ টাকা ৯৯ পয়সা—অর্থাৎ প্রতি কেজিতে লোকসান!

বাংলাদেশীয় চা সংসদ কেন্দ্রীয় ব্যাংকের জরুরি হস্তক্ষেপ চেয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুর–এর কাছে চিঠি দিয়েছে। দাবি—ঋণ পুনঃতপশিল, অভ্যন্তরীণ ঋণ ঝুঁকি মূল্যায়ন থেকে অব্যাহতি এবং ৪৫০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন। দেশে ১৬৭টির বেশি চা বাগান, সরাসরি কর্মরত প্রায় দেড় লাখ শ্রমিক—যাদের অর্ধেকের বেশি নারী।

মোট উপকারভোগী প্রায় ৫ লাখ, আর সংশ্লিষ্ট খাতে নির্ভরশীল ১৫ লাখেরও বেশি মানুষ। বর্তমানে ৫টি বাগান বন্ধ, ২০টির বেশি নিয়মিত মজুরি দিতে পারছে না, ৮০টিরও বেশি তীব্র সংকটে। শিল্প সংশ্লিষ্টদের সতর্কবার্তা—এখনই উদ্যোগ না নিলে চায়ের কাপ থাকবে শূন্য, আর বাড়বে আমদানি নির্ভরতা।

সোশ্যাল শেয়ার