News তরুণদের সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

তরুণদের সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

সোশ্যাল শেয়ার

প্রধানমন্ত্রী তারেক রহমান

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের দল। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের পর টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায় বাংলাদেশ। এই গৌরবময় অর্জনে দলকে অভিনন্দন জানিয়েছেন তারেক রহমান

তিনি বলেন, দেশপ্রেম ও টিম স্পিরিটে উজ্জীবিত তরুণরা প্রমাণ করেছে—ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী আরও জানান, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে, আর এই সাফল্য দেশের তরুণদের আরও অনুপ্রাণিত করবে। এই জয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন আশা ও উচ্ছ্বাস তৈরি হয়েছে।

সোশ্যাল শেয়ার