আর্কাইভস ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু, ১২ মার্চ প্রথম অধিবেশন

ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু, ১২ মার্চ প্রথম অধিবেশন

সোশ্যাল শেয়ার

সংসদ অধিবেশন

অবশেষে দিনক্ষণ চূড়ান্ত—১২ মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন! রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আগামী ১২ মার্চ, বৃহস্পতিবার সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক মো. এমাদুল হকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রথা অনুযায়ী, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থাকবে। এরপর সেই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। এদিকে ইতোমধ্যে ২৯৭ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। ১২ মার্চ স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম। নতুন সংসদের প্রথম দিনেই কী বার্তা দেবেন রাষ্ট্রপতি?

সোশ্যাল শেয়ার