News দোয়ার মাধ্যমে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা।

দোয়ার মাধ্যমে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা।

সোশ্যাল শেয়ার

টঙ্গীর তুরাগ তীরে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার সমাপ্তি হয়েছে দোয়ার মাধ্যমে, যা আয়োজিত হয়েছিল তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের অধীনে। দোয়ায় অংশ নেন প্রায় আড়াই লাখ মুসল্লি। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৮টা ৫১ মিনিটে দোয়া শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয়। দোয়া পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এবারের জোড়ে ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশগ্রহণ করেছেন। জোড় ইজতেমার সময় মোট ৬ মুসল্লির মৃত্যু ঘটেছে।

দোয়া শেষ হওয়ার পর কয়েক হাজার চিল্লার জামাত ও ৩ চিল্লার জামাত আগামী ২ থেকে ৪ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য খুরুযের জোড়ের প্রস্তুতির জন্য আল্লাহর পথে বের হন। বাকিরা মোকামি কাজ ও আসন্ন জোড়ের মেহনত নিয়ে নিজ নিজ মহল্লায় ফিরে যান।

এদিকে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন জাতীয় নির্বাচনের পর টঙ্গী বিশ্ব ইজতেমা আয়োজনের কথা রয়েছে।

সোশ্যাল শেয়ার