News নভেম্বরের ২২ দিনে কত এলো রেমিট্যান্স

নভেম্বরের ২২ দিনে কত এলো রেমিট্যান্স

সোশ্যাল শেয়ার

চলতি মাসের প্রথম ২২ দিনে দেশে ২১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে—অর্থাৎ দৈনিক গড়ে ৯ কোটি ৭০ লাখ ডলার করে। রবিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম ২২ দিনে মোট রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার। এর মধ্যেরাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো মাধ্যমে এসেছে ৪২ কোটি ৪০ লাখ ৭০ হাজার ডলার,বিশেষায়িত ব্যাংকগুলো পেয়েছে ২১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ডলার,

বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪৮ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ডলার, বিদেশি খাতের ব্যাংকগুলো পেয়েছে ৪০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংক আরও জানায়,

১৬–২২ নভেম্বর সময়ে দেশে এসেছে ৬১ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার,

৯–১৫ নভেম্বর এসেছে ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার,

২–৮ নভেম্বর এসেছে ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার,

আর ১ নভেম্বর একদিনেই এসেছে ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার।

এর আগে অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এছাড়া আগস্ট ও জুলাইয়ে রেমিট্যান্স এসেছে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

সোশ্যাল শেয়ার