News নিখোঁজ ক্রুকে উদ্ধারে ইরানে মার্কিন বিশেষ বাহিনী

নিখোঁজ ক্রুকে উদ্ধারে ইরানে মার্কিন বিশেষ বাহিনী

সোশ্যাল শেয়ার

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক ক্রুকে উদ্ধারে শুরু হয়েছে তুমুল অভিযান। ব্রিটিশ সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, ওই ক্রুকে খুঁজে পেতে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা গোপনে ইরানে প্রবেশ করেছে। এরই মধ্যে একজন ক্রুকে উদ্ধার করা সম্ভব হলেও দ্বিতীয় সদস্য এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে রাত-দিন।

বিশেষজ্ঞরা বলছেন, ব্ল্যাকহক হেলিকপ্টার ব্যবহার করে আকাশপথে তল্লাশি চালানো হতে পারে। প্রয়োজনে গানশিপ থেকে নেমে স্থলপথেও অভিযান পরিচালনা করা হবে। অন্যদিকে ইরানও বসে নেই। তারা নিখোঁজ পাইলটকে ধরতে নিজস্ব অভিযান চালাচ্ছে এবং পুরস্কারও ঘোষণা করেছে। এই ঘটনাকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সোশ্যাল শেয়ার