News নিজ হাতে ঝাড়ু ধরে পরিষ্কার করলেন ঢাকায় নবনিযুক্ত থাই রাষ্ট্রদূত

নিজ হাতে ঝাড়ু ধরে পরিষ্কার করলেন ঢাকায় নবনিযুক্ত থাই রাষ্ট্রদূত

সোশ্যাল শেয়ার

ঝাড়ুু দিচ্ছেন রাষ্ট্রদূত নিজেই!

ঢাকায় থাই দূতাবাস প্রয়াত থাই রানি সিরিকিতকে স্মরণে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ল্যান্ডস্কেপিং কর্মসূচির আয়োজন করেছে। এ উদ্যোগে দূতাবাসের কর্মীদের পাশাপাশি অংশ নেন নবনিযুক্ত থাই রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি। দূতাবাসের ফেসবুকে প্রকাশিত ছবিতে দেখা যায়—রাষ্ট্রদূত নিজেই ঝাড়ু হাতে পরিষ্কার করছেন।

সোমবার (২৪ নভেম্বর) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল রানি সিরিকিতের স্মৃতিকে শ্রদ্ধা জানানো এবং কর্মীদের মধ্যে সেবামূলক ও পরিবেশবান্ধব সাংস্কৃতিক চর্চা বিস্তার করা।

পোস্টে আরও উল্লেখ করা হয়, গত ২৪ অক্টোবর রানি সিরিকিতের মৃত্যুর পর ২০ নভেম্বর এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির আওতায় দূতাবাস ভবন, স্টোররুম এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা, ল্যান্ডস্কেপ সুন্দর করা এবং সার্বিক কর্মপরিবেশ উন্নয়নের কাজ সম্পন্ন হয়।

উল্লেখ্য, থিটিপর্ন চিরাসাওয়াদি সম্প্রতি ঢাকায় দায়িত্ব গ্রহণ করেছেন এবং ৪ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র জমা দেন। দায়িত্ব গ্রহণের পর এমন অংশগ্রহণমূলক কর্মসূচিতে তার উপস্থিতি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

 

সোশ্যাল শেয়ার