News নিরাপত্তার কড়াকড়িতে পানভেলে সালমান খানের জন্মদিন উদ্‌যাপন

নিরাপত্তার কড়াকড়িতে পানভেলে সালমান খানের জন্মদিন উদ্‌যাপন

সোশ্যাল শেয়ার

১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর বলিউডের প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খানের ঘরে জন্মগ্রহণ করেন সুপারস্টার সালমান খান। জীবনের এই বিশেষ দিনটি উদ্‌যাপন করতে এবার ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে খান পরিবার। প্রতিবছর মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে জন্মদিন পালিত হলেও, চলমান নিরাপত্তাজনিত কারণে এবার আয়োজন করা হচ্ছে মুম্বাইয়ের বাইরে পানভেলের খামারবাড়িতে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, পানভেলের খামারবাড়িতে পরিবার ও বলিউডের ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই জন্মদিন উদ্‌যাপন করবেন ‘ভাইজান’ খ্যাত এই তারকা। ঘনিষ্ঠ পরিবেশে সীমিত পরিসরে আয়োজনের মধ্য দিয়েই দিনটি কাটানোর পরিকল্পনা রয়েছে।

তবে মূল জন্মদিনের আগেই, ২৬ ডিসেম্বর রাত ১২টা পার হওয়ার পর গণমাধ্যমকর্মী ও মিডিয়া ব্যক্তিত্বদের উপস্থিতিতে জন্মদিনের প্রথম কেক কাটেন সালমান খান। সেই মুহূর্তের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ভক্তদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

উল্লেখ্য, লাগাতার হত্যার হুমকি পাওয়ার কারণে সালমান খানের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বাড়ি ও বাড়ির বাইরে সর্বক্ষণ কঠোর নিরাপত্তার মধ্যে থাকেন তিনি। সেই নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এবার মুম্বাইয়ের বাইরে, কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেই জন্মদিনের আনন্দ উপভোগ করছেন বলিউডের প্রথম সারির এই তারকা।

সোশ্যাল শেয়ার