বক্তব্যে উল্লেখ করা হয় যে, নির্বাচনকে ঘিরে অতীতের অভিজ্ঞতা সংখ্যালঘুদের জন্য উদ্বেগ সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন সভা-সমাবেশ এবং ধর্মীয় অনুষ্ঠানে বিদ্বেষপূর্ণ বক্তব্য ছড়িয়ে পড়ায় সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে।
সভায় নয় দফা দাবি তুলে ধরা হয়। গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে রয়েছে— সব ধরনের নির্বাচনে ধর্মীয় প্রয়োগ নিষিদ্ধ করা; জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচনে সংখ্যালঘুদের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
নির্বাচনকে কেন্দ্র করে আগে ও পরে অন্তত এক মাস সংখ্যালঘুদের সুরক্ষায় সেনা ও বিশেষায়িত বাহিনী মোতায়েন রাখা; ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর হামলা, লুটপাট ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলামিস্ট ফরহাদ মজহার, লেখক মহিউদ্দিন আহমদ, সাংবাদিক সোহরাব হাসান, হাসান হাফিজ, এম এ আজিজ, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর প্রমুখ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল।