News রদ্রি-বেলিংহামকে ছাপিয়ে গুলার! নেইমারের বিস্ময়কর মন্তব্য

রদ্রি-বেলিংহামকে ছাপিয়ে গুলার! নেইমারের বিস্ময়কর মন্তব্য

সোশ্যাল শেয়ার

হাঁটুর অস্ত্রোপচারের পর মাঠে ফেরার লড়াইয়ে থাকা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র দিলেন ফুটবল বিশ্বে এক বড় চমক। বর্তমান সময়ের সেরা মিডফিল্ডার হিসেবে রিয়াল মাদ্রিদের তুর্কি বিস্ময় আর্দা গুলারের নাম উচ্চারণ করেছেন নেইমার। তুরস্কের ইনফ্লুয়েন্সার আইজান ইয়ানাচের সঙ্গে এক আলাপচারিতায় নেইমার জানান, গুলারের খেলার মান ও অসাধারণ প্রতিভা তাকে গভীরভাবে মুগ্ধ করেছে।

নেইমারের দাবি, বার্সেলোনার পেদ্রি, ম্যানচেস্টার সিটির রদ্রি, এমনকি রিয়াল মাদ্রিদের জুড বেলিংহামকেও ছাপিয়ে এই মুহূর্তে গুলারই সেরা মিডফিল্ডার। সাধারণত বিশ্বসেরা মিডফিল্ডারের আলোচনায় গুলারের নাম না এলেও, নেইমার মনে করেন—তার গুণগত মান প্রশ্নাতীত। ২০২৩ সালে ফেনেরবাচে থেকে রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন এই তরুণ।

ক্লাব ক্যারিয়ারে ১৬৯ ম্যাচে গুলারের সংগ্রহ ৩৮ গোল ও ৪৪ অ্যাসিস্ট। চলতি মৌসুমেও ২৭ ম্যাচে করেছেন ৩ গোল ও ৮টি অ্যাসিস্ট। বিশেষ করে আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তার দুর্দান্ত রসায়ন রিয়াল মাদ্রিদকে দিয়েছে নতুন গতি। ফুটবল কিংবদন্তি নেইমারের এই স্বীকৃতি আর্দা গুলারের ক্যারিয়ারে হতে যাচ্ছে এক বিশাল অনুপ্রেরণা।

সোশ্যাল শেয়ার