News পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট, ইতিহাস গড়লেন নাহিদ রানা

পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট, ইতিহাস গড়লেন নাহিদ রানা

সোশ্যাল শেয়ার

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করে ইতিহাস গড়েছেন নাহিদ রানা। মাত্র ৭ ওভারে ২৪ রান দিয়ে তুলে নিয়েছেন ৫ উইকেট, যা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিংয়ের নতুন রেকর্ড। ম্যাচের শুরুতে প্রথম ৯ ওভারে পাকিস্তানের রান ছিল ৩৫, কোনো উইকেট পড়েনি। কিন্তু নাহিদ রানা বল হাতে আসার পরই বদলে যায় ম্যাচের চিত্র। নিজের প্রথম পাঁচ ওভারের প্রতিটিতেই একটি করে উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামান এই তরুণ পেসার।

প্রথমে আউট করেন সাহিবজাদা ফারহানকে। এরপর ফেরান শামিল হোসেন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আগাকে। তার গতি, বাউন্সার ও বুদ্ধিদীপ্ত বোলিংয়ে একাই ভেঙে দেন পাকিস্তানের ব্যাটিং অর্ডার। আগের পাঁচ ওয়ানডেতে মাত্র ৫ উইকেট পাওয়া নাহিদ রানা এই ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন। তার এই পারফরম্যান্সে সাদা বলের ক্রিকেটেও নতুন সম্ভাবনার বার্তা পেল বাংলাদেশ দল।

সোশ্যাল শেয়ার