News সাহাবুদ্দিন ছাড়লে কে হবেন প্রেসিডেন্ট? জোর গুঞ্জন

সাহাবুদ্দিন ছাড়লে কে হবেন প্রেসিডেন্ট? জোর গুঞ্জন

সোশ্যাল শেয়ার

মোশাররফ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্রপতি পদ নিয়ে জোরালো গুঞ্জন—কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? দলীয় সূত্র বলছে, খন্দকার মোশাররফ হোসেন-এর নাম সবচেয়ে জোরালোভাবে বিবেচনায় রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির এই বর্ষীয়ান নেতা এবার কুমিল্লা-১ থেকে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অতীতে তিনি জ্বালানি ও স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

তবে আলোচনায় রয়েছেন আরেক প্রভাবশালী নেতা নজরুল ইসলাম খান। যদিও দলের একটি বড় অংশ তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দেখতে চায়। এই সম্ভাবনার পেছনে বড় কারণ—বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সম্ভাব্য পদত্যাগের ইঙ্গিত। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্বেচ্ছায় পদ ছাড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং বিকেলে মন্ত্রিসভার শপথের পর বিষয়টি আরও স্পষ্ট হতে পারে। সব মিলিয়ে—দেশের রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন, বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে?

সোশ্যাল শেয়ার