News বিশ্বকাপে বড় মোড়, ভারতে ম্যাচ নিয়ে অনড় বিসিবি

বিশ্বকাপে বড় মোড়, ভারতে ম্যাচ নিয়ে অনড় বিসিবি

সোশ্যাল শেয়ার

নিরাপত্তা ইস্যুতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড—এবং এই অবস্থানে অনড় বিসিবি। এই সংকটের সমাধানে আগামীকাল বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ তাদের ম্যাচগুলো বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য ইতিমধ্যে আইসিসিকে একাধিক চিঠি দিয়েছে।

মূল সংকটের সূত্রপাত আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে ফিরিয়ে আনার বিষয়ে বিসিসিআইয়ের নির্দেশ এবং পরবর্তী সময়ে ভারতে উগ্রপন্থী গোষ্ঠীর হুমকির ঘটনায়। ক্রীড়া মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী বিসিবি সভাপতি জানিয়েছেন, খেলোয়াড়দের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। অতীতে যেমন রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে ভারত-পাকিস্তান একে অপরের দেশে সফর করেনি, বাংলাদেশের ক্ষেত্রেও তেমন বাস্তবসম্মত সমাধান দরকার।

এদিকে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, ম্যাচ ভেন্যু পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসির এখতিয়ারভুক্ত। বিশ্বকাপের মতো বৈশ্বিক টুর্নামেন্টে আইসিসি কী সিদ্ধান্ত নেয়, তার ওপরই নির্ভর করছে টাইগারদের বিশ্বকাপ ভবিষ্যৎ। সবকিছু পরিষ্কার হবে আইসিসি চেয়ারম্যান জয় শাহর বৈঠকের পর।

সোশ্যাল শেয়ার