News বিদায় নিলেন ডক্টর ইউনূস, যমুনায় নতুন অধ্যায়!

বিদায় নিলেন ডক্টর ইউনূস, যমুনায় নতুন অধ্যায়!

সোশ্যাল শেয়ার

ডক্টর ইউনূস

রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস। শনিবার দুপুরে সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ফিরে গেছেন। ২০২৪ সালের আগস্ট থেকে তিনি যমুনায় অবস্থান করছিলেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হলেও নতুন সরকার গঠনের পর আজ আনুষ্ঠানিকভাবে ভবনটি ছাড়লেন তিনি।

জানা গেছে, যমুনা ভবনে এখনই শুরু হবে সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ। প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে উঠতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ঈদুল ফিতরে বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সম্ভাবনাও রয়েছে।

বিদায়ের আগে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন ড. ইউনূসের সঙ্গে। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একে এম শামছুল ইসলাম-এর নেতৃত্বে তিন সদস্যের দল বিকাল ৩টায় যমুনায় সাক্ষাৎ করেন। যমুনা ঘিরে কি শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়? নজর এখন রাজনৈতিক অঙ্গনে।

সোশ্যাল শেয়ার