News বিসিবিতে নতুন অধ্যায়— তিন মাসের কমিটির প্রধান তামিম

বিসিবিতে নতুন অধ্যায়— তিন মাসের কমিটির প্রধান তামিম

সোশ্যাল শেয়ার

tamim

বাংলাদেশ ক্রিকেটে বড় পরিবর্তন। নির্বাচনে অনিয়মের প্রমাণ পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে ক্রীড়া পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান এই ঘোষণা দেন। একই সঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মেয়াদ তিন মাস। এর মধ্যেই নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

ক্রীড়া পরিষদ জানায়, গত অক্টোবরের নির্বাচনে স্বচ্ছতার ঘাটতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এমনকি বর্তমান পরিচালকদের কয়েকজনও অনিয়মের কথা স্বীকার করেছেন। ঘোষণার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানানো হয়। নতুন কমিটির সদস্যদের নাম ও তদন্ত প্রতিবেদনও পাঠানো হয়েছে। নতুন কমিটিতে রয়েছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

সোশ্যাল শেয়ার