সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, এসব প্রতিষ্ঠানের কাছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য তুলে ধরেন। প্রশ্নটি করেন সংসদ সদস্য আবুল হাসনাত। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
অর্থমন্ত্রী সংসদে শীর্ষ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নামও তুলে ধরেন। তালিকায় বড় শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম রয়েছে। তিনি আরও জানান, বর্তমান সংসদ সদস্য ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা। তবে আদালতের নির্দেশনায় ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপি হিসেবে দেখানো হয়নি বলেও জানান তিনি। সংসদে এই তথ্য প্রকাশের পর আর্থিক খাত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।