News মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেলের দাম ঊর্ধ্বমুখী, বিশ্ববাজারে ধাক্কা!

মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেলের দাম ঊর্ধ্বমুখী, বিশ্ববাজারে ধাক্কা!

সোশ্যাল শেয়ার

ইরান-ইসরায়েল সংঘাত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন—বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চড়া, ঝুঁকিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা! যুক্তরাষ্ট্রইসরায়েল-এর সমন্বিত হামলার পর পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ চালিয়েছে ইরান। উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। বিশ্লেষকরা বলছেন, সংঘাত বড় আকার নিলে বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা দেখা দিতে পারে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল পরিবাহিত হয় কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে। যুদ্ধঝুঁকির কারণে এই রুট ব্যাহত হলে তেলের দাম আরও বাড়তে পারে। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে ব্যারেলপ্রতি তেলের দাম ৬১ ডলার থেকে বেড়ে ৬৭ ডলারে পৌঁছেছে। বাংলাদেশের জন্য পরিস্থিতি আরও সংবেদনশীল। দেশের প্রায় ৯০ শতাংশ জ্বালানি আমদানি এই রুটের ওপর নির্ভরশীল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-এর আমদানি ব্যয় বাড়লে বাড়বে ভর্তুকির চাপ, বাড়তে পারে দেশীয় বাজারে জ্বালানির দামও।

সৌদি আরব, ইরাকসংযুক্ত আরব আমিরাত থেকে আসা জ্বালানি সরবরাহ বিঘ্নিত হলে বিদ্যুৎ ও শিল্পখাতে দেখা দিতে পারে বড় সংকট। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্তের পর বিভিন্ন শহরে সাইরেন বাজানো হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি জ্বালানি ঝড় হয়ে আঘাত হানবে বাংলাদেশে? নজর এখন বৈশ্বিক বাজারে।

সোশ্যাল শেয়ার