News হিফজ থেকে ইজাজা—মদিনায় ইসলামী শিক্ষার বিপ্লব

হিফজ থেকে ইজাজা—মদিনায় ইসলামী শিক্ষার বিপ্লব

সোশ্যাল শেয়ার

মদিনার মসজিদে নববীতে পবিত্র কোরআন শিক্ষায় ইতিহাস গড়েছে ২০২৫ সাল। মসজিদে নববীর কোরআন ও সুন্নাহ শিক্ষা বিভাগের বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছর এখানে ৮ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী কোরআন হিফজ সম্পন্ন করেছেন। পরিসংখ্যান বলছে, প্রতিদিন গড়ে ৩৩ জন শিক্ষার্থী হাফেজ হওয়ার গৌরব অর্জন করছেন। বর্তমানে এই শিক্ষা কার্যক্রমে যুক্ত আছেন ১৭০টিরও বেশি দেশের প্রায় ৭১ হাজার শিক্ষার্থী।

আধুনিক প্রযুক্তির সহায়তায় এর মধ্যে ৪০ হাজার শিক্ষার্থী অনলাইন ও দূরশিক্ষণ প্ল্যাটফর্মে কোরআন শিক্ষা গ্রহণ করছেন। মদিনা শরিফে প্রতিদিন ১,৫০০ জন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে ৩ হাজারের বেশি হালাকাহ পরিচালিত হচ্ছে।

শুধু কোরআন নয়—গত বছর ১ লাখ ৮৬ হাজারের বেশি শিক্ষার্থী বিভিন্ন ইসলামী গ্রন্থে ইজাজা বা সনদ লাভ করেছেন। শিক্ষার্থীদের সুবিধায় প্রতিদিন ৬ হাজার জনকে বিনামূল্যে পরিবহন এবং বছরজুড়ে ৩০ লাখের বেশি খাবার সরবরাহ করা হয়েছে। এছাড়া ১২ লাখের বেশি হাজি ও ওমরাহ পালনকারী এই শিক্ষা বিভাগের সেবা গ্রহণ করেছেন। মুসলিম উম্মাহর মাঝে ইসলামের আলো ছড়িয়ে দিতে এই কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

সোশ্যাল শেয়ার