News মাউশি, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা দিয়েছে

মাউশি, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা দিয়েছে

সোশ্যাল শেয়ার

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর  ক্রীড়া, সহ(মাউশি) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকেপাঠ্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দিয়েছে। এ বিষয়ে গতকাল সোমবার অধিদপ্তরের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ক্রীড়া প্রতিযোগিতার আওতায় ফুটবল, ভলিবল, দাবা, ক্রিকেট ও দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সহপাঠ্য কার্যক্রমের মধ্যে থাকবে বাংলা ও ইংরেজি বক্তৃতা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কুইজ এবং দেয়ালিকা তৈরি।

এছাড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে কোরআন তিলাওয়াত, হামদ, নাত, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোকগীতি, একক অভিনয়, নৃত্য ও গ্রাফিতি অঙ্কনের আয়োজন থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সহপাঠ্যক্রমিক কার্যক্রম অ্যাকাডেমিক শিক্ষার পরিপূরক হিসেবে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জানানো হয়, জানুয়ারি মাস থেকে এসব সহপাঠ্যক্রমিক কার্যক্রম শুরু হয়ে সারা বছরব্যাপী চলমান থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে চারটি হাউজভিত্তিক সহপাঠ্যক্রমিক কার্যক্রম নির্ধারিত ক্লাস রুটিনের সঙ্গে সমন্বয় করে স্কুল ও কলেজে কার্যক্রমগুলো গতিশীল করতে হবে। এসব কার্যক্রম বাস্তবায়নে সব প্রতিষ্ঠানপ্রধানকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সহপাঠ্যক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বয়েজ স্কাউট, রোভার স্কাউট, গার্ল গাইডস, বিজ্ঞান ক্লাব, বিতর্ক ক্লাব, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ক্লাবসহ অন্যান্য কার্যক্রম পরিচালনায় যথাযথ গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানপ্রধানরা একাডেমিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে সহপাঠ্যক্রমিক কার্যক্রমের একটি ক্যালেন্ডার আগামী ২৭ নভেম্বরের মধ্যে প্রণয়ন করবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ এসব সহপাঠ্যক্রমিক কার্যক্রম মনিটরিং করবে।

সোশ্যাল শেয়ার