News মানিকগঞ্জ–গাজীপুরে অভিযান, আলোচিত হত্যার ক্লু মিলল

মানিকগঞ্জ–গাজীপুরে অভিযান, আলোচিত হত্যার ক্লু মিলল

সোশ্যাল শেয়ার

রাজধানীর তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে বড় সাফল্য পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা, ডিবি। শুক্রবার দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় বিশেষ অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডের মূল শুটারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিবি। গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন প্রধান শুটার জিনাত এবং হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী বিল্লাল। এছাড়া তাদের আরও এক সহযোগীকেও আটক করা হয়েছে।

গত বুধবার রাতে তেজতুরী বাজারের স্টার হোটেলের গলিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির। ঘটনার পর নিহতের স্ত্রী তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি দ্রুত অভিযান শুরু করে। ডিবি কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সোশ্যাল শেয়ার