News যুদ্ধবিরতি নিয়ে নাটক, শাহবাজের পোস্টে হাসাহাসি

যুদ্ধবিরতি নিয়ে নাটক, শাহবাজের পোস্টে হাসাহাসি

সোশ্যাল শেয়ার

যুদ্ধবিরতি নিয়ে নাটক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি—তবে এর নেপথ্যে কে? পাকিস্তান নয়, বরং যুক্তরাষ্ট্রের চাপেই এই সমঝোতা হয়েছে বলে দাবি আন্তর্জাতিক গণমাধ্যমের। প্রতিবেদন বলছে, ইসলামাবাদ নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরলেও আসলে হোয়াইট হাউসের চাপেই ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করানোর চেষ্টা চালায় পাকিস্তান।

যুক্তরাষ্ট্রের শর্ত ছিল—হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া। এই প্রস্তাব গ্রহণযোগ্য করতে পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির কূটনৈতিক তৎপরতা চালান। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিষয়টি প্রকাশ্যে আনেন। তবে বিতর্ক তৈরি হয় তার ঘোষণাকে ঘিরে। অভিযোগ, ঘোষণার আগে হোয়াইট হাউসই বার্তাটি অনুমোদন করেছিল। এমনকি তার প্রকাশিত বার্তায় ভুলবশত খসড়া শিরোনাম থেকেই যায়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র ব্যঙ্গ ও সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন—মধ্যস্থতা কার, আর কৃতিত্ব নিচ্ছেন কে?

সোশ্যাল শেয়ার