News রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

সোশ্যাল শেয়ার

শপিংমল বন্ধের সিদ্ধান্ত

দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সংগঠন। এখন থেকে ঢাকাসহ সারা দেশের দোকান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখা হবে। এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও মহানগর কমিটির যৌথ সভা। তারা জানিয়েছে, আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে কিছু খাত এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। যেমন—হোটেল, ফার্মেসি, জরুরি সেবার দোকান এবং কাঁচাবাজার স্বাভাবিক সময়েই খোলা থাকবে। ব্যবসায়ীরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় এখন সময়ের দাবি। আর এই উদ্যোগ দেশের সামগ্রিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোশ্যাল শেয়ার