বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান পরিচালনায় নিজের প্রথম সিরিজ ‘ব্যাডস অব বলিউড’ দিয়ে প্রমাণ করেছেন, তিনি কেবল নেপো কিড নন, একজন দক্ষ নির্মাতা। নেটফ্লিক্সে ২০২৪ সালে মুক্তি পাওয়া এই সিরিজে আরিয়ান তার মেধার স্বাক্ষর রেখেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী গৌতমী কাপুর শেয়ার করেছেন আরিয়ানের কাজের ধরণ এবং শুটিং সেটের অভিজ্ঞতা। গৌতমী জানান, প্রথম স্ক্রিপ্ট রিডিং সেশনেই ২৫ জন অভিজ্ঞ অভিনেতার সামনে আরিয়ান তার পরিপক্বতার পরিচয় দিয়েছেন। প্রতিটি চরিত্র নিয়ে তার স্বচ্ছ ধারণা সবাইকে মুগ্ধ করেছে। তবে শুটিং সেটে আরিয়ান ছিলেন আপসহীন এক ‘পারফেকশনিস্ট’। একেকটি দৃশ্যের জন্য তিনি নিতেন ১০ থেকে ১৫ বার রিটেক, মনের মতো শট পেতে।
এই তালিকায় ছিলেন জ্যেষ্ঠ অভিনেতা ববি দেওলও। বারবার রিটেকের কারণে কখনও কখনও তিনি ধৈর্য হারাতেও পারেন। তবুও আরিয়ান নিজের সিদ্ধান্তে অনড় থাকতেন। সিরিজের সাফল্যের পর আরিয়ানের পরিচালনা ক্ষমতা নিয়ে থাকা সব সমালোচনা এখন ফিকে হয়ে গেছে।