News উত্তপ্ত সংসদ, বিরোধীদলের ওয়াকআউট

উত্তপ্ত সংসদ, বিরোধীদলের ওয়াকআউট

সোশ্যাল শেয়ার

দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

জাতীয় সংসদে আবারও উত্তেজনা! দেশবাসীর রায়কে অবমূল্যায়নের অভিযোগ তুলে ওয়াকআউট করেছে বিরোধী দল। বুধবার সন্ধ্যায় প্রশ্নোত্তর পর্ব শেষে ৭১ বিধির আওতায় বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, গণভোটের রায়ের যথাযথ প্রতিফলন হয়নি এবং জনগণ কোনো প্রতিকার পায়নি। এই পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি। তিনি আরও দাবি করেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আগের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

এ সময় স্পিকারের কাছে পরিষদের সভা আহ্বান নিয়ে সিদ্ধান্ত জানতে চান তিনি। জবাবে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, কিছু বিষয় আইন প্রণয়নের মাধ্যমে সমাধানযোগ্য এবং মুলতবি প্রস্তাবে তা আনা যায় না। তবে বিরোধী দলকে বক্তব্যের সুযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি। অভিযোগ তুলে শেষ পর্যন্ত সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। এর আগেও রাষ্ট্রপতির ভাষণ ঘিরে একই ধরনের ঘটনা ঘটেছিল।

সোশ্যাল শেয়ার