News সাকিবের বিদায় দেশের মাটিতেই দেখতে চান মইন আলি

সাকিবের বিদায় দেশের মাটিতেই দেখতে চান মইন আলি

সোশ্যাল শেয়ার

সিলেট টাইটান্সের হয়ে বিপিএল খেলতে আসা মইন জানান, মাসখানেক আগে এক পডকাস্টে সাকিবের সঙ্গে তার দীর্ঘ আলাপ হয়। সেখানে সাকিব তার ক্যারিয়ারের শেষ নিয়ে নিজের ইচ্ছের কথা জানান। মইন বলেন, “সাকিব খুবই স্বচ্ছ ও সাবলীল ছিল। সে বাংলাদেশে খেলেই ক্যারিয়ার শেষ করতে চায়। আমি চাই তার সেই ইচ্ছে পূরণ হোক।”

সাকিবের বর্তমান প্রতিকূল পরিস্থিতি সম্পর্কে অবগত মইন তাকে একজন ‘স্পেশাল ট্যালেন্ট’ ও ‘টপ গাই’ হিসেবে অভিহিত করেন। স্টাম্পে লাথি মারার মতো বিতর্কিত বিষয়গুলো ছাপিয়ে সাকিব যে একজন ভালো মানুষ, সেটিই মনে করিয়ে দেন তিনি।

সাকিব ও তামিমের সঙ্গে মইনের সখ্য অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে। ২০১০-১১ মৌসুমে মোহামেডানের হয়ে খেলার সময় এই দুই বাংলাদেশি তারকা যেভাবে মইনের খেয়াল রেখেছিলেন, তা তিনি এখনো কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। মইন জানান, সাকিবের পর এবার তামিম ইকবালকেও তার পডকাস্টে অতিথি হিসেবে পেতে চান তিনি।


সোশ্যাল শেয়ার