News বলিউডে আসতে চান সোফি টার্নার! শাহরুখকে বললেন ‘গোট’

বলিউডে আসতে চান সোফি টার্নার! শাহরুখকে বললেন ‘গোট’

সোশ্যাল শেয়ার

বলিউডের রঙিন দুনিয়ায় কি তবে পা রাখতে চলেছেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেত্রী সোফি টার্নার? সম্প্রতি ফার্স্টপোস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে সোফি জানালেন ভারতীয় সিনেমার প্রতি তার গভীর অনুরাগের কথা। শুধু তাই নয়—বলিউড বাদশাহ শাহরুখ খানকে সরাসরি ‘গোট’, অর্থাৎ সর্বকালের সেরা বলে আখ্যা দিয়েছেন তিনি। পাশাপাশি দীপিকা পাড়ুকোনের অভিনয়ের ভূয়সী প্রশংসাও করেন।

সোফির মতে, বলিউডের সেট ডিজাইন ও নির্মাণশৈলী পশ্চিমা সিনেমার তুলনায় অনেক ক্ষেত্রেই বেশি আকর্ষণীয়। তার ভাষায়, “আমি সত্যিই বলিউডের সিনেমায় কাজ করতে এবং নাচতে চাই। তিনি রাজামৌলির ‘আরআরআর’ সিনেমারও প্রশংসা করেন। উল্লেখ্য, ২০১৮ সালে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়েতে যোগ দিতে ভারত সফর করেছিলেন সোফি।

এদিকে, শাহরুখ ও দীপিকা বর্তমানে সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমার প্রস্তুতি নিচ্ছেন। আর সোফি টার্নারকে আগামী ২১ জানুয়ারি প্রাইম ভিডিওর থ্রিলার সিরিজ ‘স্টিল’-এ দেখা যাবে। হলিউড থেকে বলিউড—সোফির এই আগ্রহ কি নতুন কোনো আন্তর্জাতিক সহযোগিতার ইঙ্গিত? নজর এখন সেদিকেই।

সোশ্যাল শেয়ার