News ঘন কুয়াশা আর হিমেল হাওয়া, কুড়িগ্রামে দুর্ভোগ

ঘন কুয়াশা আর হিমেল হাওয়া, কুড়িগ্রামে দুর্ভোগ

সোশ্যাল শেয়ার

কুড়িগ্রামে একদিনের বিরতির পর আবারও শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ রোববার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিক থেকে আসা কনকনে হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ।

ফলে দিনের প্রায় ১৭ থেকে ১৮ ঘণ্টাই তীব্র শীত অনুভূত হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সদর উপজেলার শ্রমিকরা জানিয়েছেন, হাড়কাঁপানো ঠান্ডায় কাজ করা কঠিন হলেও সংসার চালাতে বাধ্য হয়েই কাজে নামছেন তারা।

এদিকে কৃষকরাও বড় ধরনের ক্ষতির শঙ্কায় রয়েছেন। আলুর ক্ষেত রক্ষায় অতিরিক্ত কীটনাশক ব্যবহারে বিঘাপ্রতি খরচ বেড়ে যাচ্ছে ৮ থেকে ১০ হাজার টাকা। শীতজনিত রোগের প্রকোপ বাড়ায় হাসপাতালে শিশু ও বৃদ্ধ রোগীর ভিড় বাড়ছে। সিভিল সার্জন জানিয়েছেন, জেলার নয়টি উপজেলার হাসপাতালেই এসব রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৯ শতাংশ এবং মৃদু শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

সোশ্যাল শেয়ার