News হামের ঝুঁকি ঠেকাতে শিশুদের টিকা দিচ্ছে সরকার

হামের ঝুঁকি ঠেকাতে শিশুদের টিকা দিচ্ছে সরকার

সোশ্যাল শেয়ার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

দেশে হামের প্রকোপ মোকাবিলায় বড় উদ্যোগ নিয়েছে সরকার। ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে হামের টিকা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের এই মুহূর্তে টিকা দেওয়া হবে না। তবে অসুস্থ শিশুদের জন্য ভিটামিন এ দেওয়া হবে। আগামীকাল রোববার থেকে ৩০টি উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। এই কর্মসূচি শুধু সীমিত এলাকায় নয়—পর্যায়ক্রমে দেশের সব শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২০ সালের জাতীয় ক্যাম্পেইনের পর জন্ম নেওয়া অনেক শিশুই এখনো টিকা পায়নি। তাই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, আগে টিকা নেওয়া শিশুরাও পুনরায় টিকা নিতে পারবে—এতে কোনো সমস্যা নেই বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। সরকার আশা করছে, এই কর্মসূচির মাধ্যমে হামের ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

সোশ্যাল শেয়ার