আন্তর্জাতিক ‘হাসিনার কি মৃত্যুদণ্ড হবে?’ — উত্তেজনা ভারতের সংবাদ মাধ্যমে

‘হাসিনার কি মৃত্যুদণ্ড হবে?’ — উত্তেজনা ভারতের সংবাদ মাধ্যমে

সোশ্যাল শেয়ার

দ্য হিন্দু পত্রিকার প্রধান খবর হাসিনার রায়

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পতিত স্বৈরশাসক শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে প্রথম রায়ের দিন আজ। এ রায়কে ঘিরে ভারতজুড়ে গণমাধ্যমে তীব্র আলোচনার ঝড় বইছে। বহু গণমাধ্যমে প্রশ্ন উঠেছে— ‘হাসিনার কি মৃত্যুদণ্ড হতে পারে?’

রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বেঞ্চ। বেঞ্চের নেতৃত্বে আছেন বিচারক মো. গোলাম মর্তূজা মজুমদার। অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রায় ঘোষণার আগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, রায় যাই হোক না কেন, তার মা ভারতেই নিরাপদে থাকবেন। এই মন্তব্যও ভারতের সকল বড় সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।

বৃহস্পতিবার সকালে দেখা যায়, এনডিটিভির শীর্ষ পাঁচ খবরে চারটিই ঘুরপাক খাচ্ছে হাসিনার রায়কে কেন্দ্র করে। দ্য হিন্দু ক্ষণেক্ষণে আপডেট দিচ্ছে পুরো পরিস্থিতি নিয়ে। হিন্দুস্তান টাইমসের শীর্ষ দুই খবরে একটিও এই রায়ের ওপর। এবিপি লাইভেও প্রধান খবর হিসেবে স্থান পেয়েছে বিষয়টি। পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিনেও একই দৃশ্য— শিরোনামে হাসিনা রায়।

 

 

সোশ্যাল শেয়ার