News ভিড়ের চাপে আটকে গেলেন অমিতাভ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ভিড়ের চাপে আটকে গেলেন অমিতাভ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

সোশ্যাল শেয়ার

গুজরাটের সুরাটে এক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। ৮৩ বছর বয়সী এই কিংবদন্তি অভিনেতা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তাকে একনজর দেখার জন্য শত শত ভক্তের উপচে পড়া ভিড় তৈরি হয় অনুষ্ঠানস্থলে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অতিরিক্ত ভিড়ের চাপে অমিতাভ বচ্চন সামনে এগোতেই পারছিলেন না। নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেলেও, পুরো সময়জুড়ে অভিনেতাকে দেখা যায় শান্ত ও ধৈর্যশীল ভূমিকায়। এই ঘটনার পর আয়োজকদের অব্যবস্থাপনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। নেটিজেনরা বর্ষীয়ান এই অভিনেতার বয়স ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বিশেষজ্ঞদের মতে, ভারতে তারকাদের জনসম্মুখে এমন বিড়ম্বনার ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এর আগেও নিধি আগারওয়াল, সামান্থা রুথ প্রভু ও থালাপতি বিজয়ের মতো তারকারা একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছিলেন।

সোশ্যাল শেয়ার