News মেসির বিশ্বকাপ স্কোয়াডে কারা নিশ্চিত? ফাঁস হলো বড় তালিকা!

মেসির বিশ্বকাপ স্কোয়াডে কারা নিশ্চিত? ফাঁস হলো বড় তালিকা!

সোশ্যাল শেয়ার

আর মাত্র পাঁচ মাস! তারপরই ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় যুদ্ধ—২০২৬ বিশ্বকাপ! বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার মিশনে আবারও ফেবারিট আর্জেন্টিনা! কাতারে ৩৬ বছরের আক্ষেপ ঘোচানো কোচ লিওনেল স্কালোনির লক্ষ্য এবার ইতিহাসের আরও কাছাকাছি পৌঁছানো। ডি মারিয়া অবসর নিলেও, কাতার জয়ের মূল নায়কদের প্রায় সবাই থাকছেন এই বিশ্বকাপ মিশনে! সাংবাদিক গাস্তুন এদুলের তথ্য অনুযায়ী, পারফরম্যান্স ও কৌশলের ভিত্তিতে ২৬ জনের সম্ভাব্য স্কোয়াড প্রায় চূড়ান্ত—যার মধ্যে ২০ জনের জায়গা কার্যত নিশ্চিত!

নিশ্চিতদের তালিকায় আছেন গোলরক্ষক এমি মার্টিনেজ ও রুল্লি। ডিফেন্সে মলিনা, মোন্তিয়েল, রোমেরো, ওতামেন্দি, লিসান্দ্রো ও তালিয়াফিকো। মিডফিল্ডে ডি পল, পারেদেস, এনজো, ম্যাক অ্যালিস্টার, লো সেলসো, সিমিওনে ও নিকোলাস পাজ। ফরোয়ার্ড লাইনে মেসি, লাউতারো, আলভারেজ, নিকোলাস গনসালেস ও থিয়াগো আলমাদা। বাকি ছয়টি জায়গার জন্য চলছে হাড্ডাহাড্ডি লড়াই! গ্রুপ ‘জে’-তে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ইনজুরি বা ফর্মে বড় পরিবর্তন না হলে, পূর্ণ শক্তিতেই নামছে আলবিসেলেস্তেরা!

সোশ্যাল শেয়ার