News যুদ্ধের মধ্যেও ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র

যুদ্ধের মধ্যেও ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র

সোশ্যাল শেয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 4

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেও কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনা প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে না। এক সাক্ষাৎকারে তিনি জানান, এটি একটি যুদ্ধ পরিস্থিতি—এ কারণে এমন ঘটনা স্বাভাবিক। ভূপাতিত যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুদের উদ্ধারে অভিযান চললেও এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি তিনি। বিষয়টিকে তিনি সংবেদনশীল সামরিক ইস্যু হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে, মার্কিন একটি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় ভূপাতিত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। একই সময়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে আরেকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবরও পাওয়া গেছে। তবে এসব ঘটনার পরও কূটনৈতিক আলোচনা থামছে না—এটাই স্পষ্ট বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে, সংঘাত চললেও আলোচনার পথ খোলা রাখা আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ কৌশল।

সোশ্যাল শেয়ার