প্রাণঘাতী ক্যান্সার প্যানক্রিয়াস ও কোলোরেক্টাল ক্যান্সারের বিরুদ্ধে নতুন এক ভ্যাকসিন চিকিৎসকদের সম্ভাবনা দেখাচ্ছে। ELI-002 2P নামের এই ভ্যাকসিনটি অফ-দ্য-শেলফ, অর্থাৎ সরাসরি ব্যবহারযোগ্য, যা রোগীদের জন্য আরও দ্রুত ও সহজলভ্য।
ভ্যাকসিনটি লক্ষ্য করে KRAS জিনের মিউটেশন, যা প্যানক্রিয়াস ক্যান্সারের ৯৩% এবং কোলোরেক্টাল ক্যান্সারের ৫০% ক্ষেত্রে প্রধান কারণ।এক ক্লিনিক্যাল ট্রায়ালে ২৫ জন রোগীর ওপর পরীক্ষা করা হয়, যারা অস্ত্রোপচারের পর পুনরুদ্ধারে ছিলেন। তাতে চমকপ্রদ ফলাফল আসে,৮৪% রোগীর KRAS-নির্দিষ্ট টি সেলের সক্রিয়তা দেখা গেছে।
প্রতি চারজনের এক জন রোগীর সম্পূর্ণ টিউমার নির্মূল হয়েছে।
যাদের ইমিউন সাড়া সবচেয়ে শক্তিশালী ছিল, তারা প্রায় ২০ মাস পর্যন্ত ক্যান্সারমুক্ত ছিলেন, যা এই তীব্র ক্যান্সারের জন্য প্রত্যাশার চেয়ে অনেক বেশি।
ভ্যাকসিনটি অ্যান্টিজেন সরাসরি লিম্ফ নোডে পৌঁছে দিয়ে ইমিউন সিস্টেমকে ক্যান্সার কোষ ধ্বংস করতে শেখায়।এই আবিষ্কারটি ক্যান্সারের পুনরাবৃত্তি রোধ এবং কঠিন ক্যান্সারে রোগীদের বাঁচার সম্ভাবনা বাড়ানোর জন্য একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।