News রাজনীতিতে সহনশীলতার ডাক, বার্তা তারেক রহমানের

রাজনীতিতে সহনশীলতার ডাক, বার্তা তারেক রহমানের

সোশ্যাল শেয়ার

30be6644b-69622193b4f32

সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  শনিবার রাজধানীর এক হোটেলে এক মতবিনিময় সভায় তিনি স্পষ্ট করে বলেন— তাকে যেন ‘মাননীয়’ শব্দে সম্বোধন করা না হয়।

সভার শুরুতে একজন সাংবাদিক নেতা তাকে ‘মাননীয়’ বলে সম্বোধন করলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন, দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না। তিনি বলেন, দীর্ঘ সময় প্রবাসে থাকলেও তার মন সবসময় দেশের মানুষের সাথেই ছিল।

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তারেক রহমান বলেন, ৫ আগস্টের ঘটনা থেকে দেশবাসী প্রতিহিংসার ভয়াবহ পরিণতি প্রত্যক্ষ করেছে। তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য কমানোর ওপর জোর দিয়ে বলেন, আলোচনা ও সহনশীলতার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব।

মতপার্থক্য যেন কখনোই চরম বিরোধে রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। তারেক রহমান আরও বলেন, নতুন প্রজন্ম ও সাধারণ মানুষ এখন দিকনির্দেশনা ও আশার আলো খুঁজছে। এই প্রত্যাশা পূরণে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সোশ্যাল শেয়ার