News প্রথম সপ্তাহেই মেটার ৫ লাখ অ্যাকাউন্ট বন্ধ! কী হচ্ছে?

প্রথম সপ্তাহেই মেটার ৫ লাখ অ্যাকাউন্ট বন্ধ! কী হচ্ছে?

সোশ্যাল শেয়ার

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ—আর প্রথম সপ্তাহেই শুরু হলো বড় অভিযান! নতুন আইন কার্যকর হওয়ার পর মেটা তাদের প্ল্যাটফর্ম থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ইনস্টাগ্রাম থেকে সরানো হয়েছে ৩ লাখ ৩০ হাজার, ফেসবুক থেকে ১ লাখ ৭৩ হাজার এবং থ্রেডস থেকে প্রায় ৪০ হাজার অ্যাকাউন্ট।

অস্ট্রেলিয়া সরকার বলছে, শিশুদের ক্ষতিকর কনটেন্ট ও অ্যালগরিদমের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করতেই এই কঠোর সিদ্ধান্ত। এই আইনকে বিশ্বের অন্যতম কঠোর আইন বলা হচ্ছে, কারণ এখানে বাবা-মায়ের অনুমোদনেরও কোনো সুযোগ রাখা হয়নি। মেটা এই ঢালাও নিষেধাজ্ঞার সমালোচনা করে জানিয়েছে, বয়স যাচাইয়ের বিষয়টি অ্যাপ স্টোর পর্যায়েই হওয়া উচিত।

যুক্তরাজ্যসহ বিশ্বের বহু দেশ এখন অস্ট্রেলিয়ার এই মডেল গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই নিষেধাজ্ঞার ফলে কিশোর-কিশোরীরা ভিপিএন ব্যবহার করে আরও অনিরাপদ সাইটে চলে যেতে পারে। এছাড়া প্রান্তিক ও বিচ্ছিন্ন শিশুদের অনলাইন যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় তাদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

সোশ্যাল শেয়ার