News অস্ত্র উদ্ধার হয়নি! সরকারকে কড়া বার্তা ফখরুলের

অস্ত্র উদ্ধার হয়নি! সরকারকে কড়া বার্তা ফখরুলের

সোশ্যাল শেয়ার

ঠাকুরগাঁও থেকে আসছে বড় রাজনৈতিক বার্তা! সোমবার সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অস্ত্র উদ্ধার না হওয়া সরকারের বড় ব্যর্থতা। তবে আসন্ন নির্বাচন নিয়ে আশাবাদ জানিয়ে বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো—প্রচারণা শুরু হলে প্রকৃত চিত্র বোঝা যাবে।

ক্রিকেট প্রসঙ্গে ফখরুল বলেন, ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে দল একমত। তার ভাষ্য, ক্রিকেটকে অপমান করা মানে দেশকে অপমান করা। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, তিস্তা ও পদ্মাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে বিএনপি অঙ্গীকারবদ্ধ। আলোচনার মাধ্যমেই এ সমস্যার সমাধান হবে।

দলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন গতি এসেছে জানিয়ে ফখরুল বলেন, তারেক রহমানের সাম্প্রতিক বার্তা ও কর্মসূচিতে নেতাকর্মীরা উজ্জীবিত। তিনি জানান, তারেক রহমান রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ উত্তরাঞ্চলের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ সময় নেতাকর্মীদের বিএনপির ঘোষিত ‘৩১ দফা’ কর্মসূচি ভালোভাবে পড়ার আহ্বান জানিয়ে একে দেশের মুক্তির একমাত্র সনদ হিসেবে উল্লেখ করেন ফখরুল।

সোশ্যাল শেয়ার