News মোবাইল গ্রাহক কমছে, ব্রডব্যান্ড বাড়ছে—কেন?

মোবাইল গ্রাহক কমছে, ব্রডব্যান্ড বাড়ছে—কেন?

সোশ্যাল শেয়ার

দেশজুড়ে সিম ব্যবহার নিয়ে বড় ধাক্কা। অপরাধ দমন ও সাইবার নিরাপত্তার যুক্তিতে গ্রাহকপ্রতি সিম কার্ডের সংখ্যা সর্বোচ্চ ১০টিতে নামিয়ে এনেছে বিটিআরসি। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় ৮৮ লাখ সিম। মামলা ও যাচাই জটিলতায় ঝুলে আছে আরও এক লাখ সিম।

বিটিআরসি বলছে, সরকারের পরিকল্পনা অনুযায়ী ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর সিমের সর্বোচ্চ সংখ্যা ৫টিতে নামিয়ে আনা হতে পারে। এমন সিদ্ধান্ত এলে টেলিযোগাযোগ খাতে বড় নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংস্থাটির তথ্যানুযায়ী, গত ছয় মাসে দেশে মোবাইল গ্রাহক সংখ্যা ১৯ কোটি ৪২ লাখ থেকে কমে দাঁড়িয়েছে ১৮ কোটি ৭০ লাখে। একই সময়ে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে ১ কোটির বেশি। তবে উল্টো চিত্র ব্রডব্যান্ডে—গ্রাহক বেড়েছে ১১ লাখ।

বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির ও বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান বলছেন, সিম সীমা, মোবাইল ইন্টারনেটের দাম বৃদ্ধি এবং ব্রডব্যান্ড সহজলভ্য হওয়াই এই পরিবর্তনের মূল কারণ। সিম আরও কমালে রাজস্ব ও ব্যবহার—দুটোতেই বড় ধাক্কার আশঙ্কা করছেন তারা।

সোশ্যাল শেয়ার