News হাসপাতাল প্রস্তুত, শুরু হচ্ছে হামের টিকাদান

হাসপাতাল প্রস্তুত, শুরু হচ্ছে হামের টিকাদান

সোশ্যাল শেয়ার

জরুরি ভিত্তিতে শিশুদের হামের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

দেশজুড়ে হামের সংক্রমণ মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী রোববার থেকে শুরু হচ্ছে শিশুদের জন্য বিশেষ টিকাদান কার্যক্রম। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী সব শিশুকে হামের টিকা দেওয়া হবে। সরকার জানিয়েছে, পুরো প্রজন্মকে কভার না করা পর্যন্ত এই কার্যক্রম চলবে। শুধু হামের টিকাই নয়, একই সঙ্গে নিয়মিত টিকাদান কর্মসূচিও চালু থাকবে। টিকাদান কার্যক্রম সফল করতে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে প্রয়োজনীয় টিকা ও সিরিঞ্জ সারা দেশে পৌঁছে দেওয়া হবে। এছাড়া, স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে, যাতে কার্যক্রমে কোনো বাধা না আসে। সরকার জানিয়েছে, হাসপাতালগুলোতেও পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। প্রয়োজনীয় শয্যা ও ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে রোগীদের চিকিৎসার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা নিলে হাম প্রতিরোধ সম্ভব— তাই অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সোশ্যাল শেয়ার