News হবিগঞ্জে ট্রেন দুর্ঘটনা, বন্ধ সিলেট রেলযোগাযোগ

হবিগঞ্জে ট্রেন দুর্ঘটনা, বন্ধ সিলেট রেলযোগাযোগ

সোশ্যাল শেয়ার

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে

হবিগঞ্জে লাইনচ্যুত হয়ে বড় ধরনের বিপর্যয় তৈরি হয়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন রাত সাড়ে ৯টার দিকে মাধবপুরের মনতলা এলাকায় লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়, যার মধ্যে একটি খাদে পড়ে যায়। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিজিবি।লুটপাট ঠেকাতে তারা অভিযান চালিয়ে প্রায় এক হাজার লিটার তেল উদ্ধার করেছে। উদ্ধার কাজে ফায়ার সার্ভিস ও রেলওয়ের কর্মীরা একসঙ্গে কাজ করছে। সকাল পর্যন্ত দুটি বগি উদ্ধার করা সম্ভব হয়েছে। এদিকে, ট্রেন চলাচলেও ব্যাঘাত ঘটেছে। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে কয়েকটি ট্রেন, আর কিছু ট্রেন মাঝপথে আটকে আছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত উদ্ধার কাজ শেষ করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সোশ্যাল শেয়ার