ঈদের ছুটিতে বদলে গেছে রাজধানী ঢাকার চেনা চিত্র। নেই যানজট, নেই হর্নের শব্দ নগরী যেন এক নিস্তব্ধ শহর। ঈদ উপলক্ষে টানা ছুটিতে অধিকাংশ মানুষ গ্রামে চলে যাওয়ায় ঢাকার সড়ক এখন প্রায় ফাঁকা। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানও অনেকটাই বন্ধ। কাঁচাবাজারেও নেই ক্রেতার ভিড়। গণপরিবহন চলছে অল্প যাত্রী নিয়ে, আর যাত্রী না থাকায় অলস সময় কাটছে চালকদের।
চালক ও দোকানিদের মতে, এমন ফাঁকা ঢাকা খুব কমই দেখা যায়। সকাল থেকে অনেকেই যাত্রী বা ক্রেতা পাচ্ছেন না। ট্রাফিক পুলিশ বলছে, ছুটি শেষে মানুষ ফিরতে শুরু করলেই আবার কর্মচঞ্চল হয়ে উঠবে রাজধানী। ততদিন পর্যন্ত, ব্যস্ত ঢাকা যেন এক শান্ত, নিরিবিলি শহর।